বালিয়াকান্দিতে মোটরসাইকেলের মধ্য থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩ –
- Update Time : ০৮:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত ১২টার দিকে ৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই নুর মোহাম্মদ, এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য,এস,আই হাবিবুর রহমান, এ,এস,আই আজিজুর রহমান, এ,এস,আই রমজান খন্দকার, এ,এস,আই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি শহরের সাধু মোল্যার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডায়াং মোটর সাইকেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ও রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামারদিয়া ব্রীজের পাশের বর্তমানে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে জুয়েল ইসলাম ওরফে নজরুল (৩০), রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোঃ মনিরুল ইসলাম ওরফে সুমন (৩৫), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের নিরঞ্জন মজুমদারের ছেলে অনুপম মজুমদার (৩৪) শরীরে বিভিন্ন স্থানে লুকানো ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এব্যাপারে এ,এস,আই আজিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































