বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা সম্পর্কে কুটক্তির প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত –
- Update Time : ০৯:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
- / ৫২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সম্পর্কে কুটক্তি করার প্রতিবাদ করায় এক মুক্তিযোদ্ধাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করেছে। ওই মুক্তিযোদ্ধার নাম, মোঃ আতিয়ার রহমান (৮২)। তার পিতার নাম, নাদের হোসেন। বাড়ী উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নারুয়া বাজারে মাছ কেনার উদ্দেশ্যে যাওয়ার সময় নারুয়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে নারুয়া গ্রামের মৃত খোকাই শেখের ছেলে আঃ খালেক শেখ তাকে দেখেই মুক্তিযোদ্ধা সম্পর্কে নানা ধরনের কুটক্তি করতে থাকে। এসময় তিনি প্রতিবাদ করায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে লাঞ্ছিত করে। মারপিটে পাকা সড়কের উপর পড়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুক্তিযোদ্ধা সম্পর্কে কুটক্তি করায় ও লাঞ্ছিত করায় দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌসসহ মুক্তিযোদ্ধারা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































