বালিয়াকান্দিতে মতুয়া উৎসব অনুষ্ঠিত –
- Update Time : ০৮:২২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
- / ৭০ Time View

জাহিদুর রহিম , রাজবাড়ী বার্তা ডট :
হরিবোল শ্লোগানে শ্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া হরি মন্দির প্রাঙ্গণে ৩৯তম বার্ষিকী মতুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বণ্যাতৈল, জঙ্গল, চরপোটরা, পাঁচপোটরা, চাপড়ী, নতুন ঘুরঘুরিয়া, সাধুখালী, মহারাজপুর, ঈশালবাড়ী, গাবুরদিয়া, বামুন্দী, ডুমাইন, দোরাননগর, পুষআমলা, কলাগাছি, বাসুখালী, জাননগর, গড়িয়াদাহ, চামটা, সোনাইকুড়ি, ঢোলজানি, বকচর, বনগ্রাম মতুয়া সংঘসহ বিভিন্ন অঞ্চল থেকে মতুয়াদল উৎসবে অংশগ্রহন করে। মতুয়া সম্মেলনে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নারদ কুমার বাছাড়, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল কুমার বসুসহ জনপ্রতিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনা করেন, রাজবাড়ী আবুল হোসেন কলেজের প্রভাষক ধরনী কান্ত বিশ্বাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































