বালিয়াকান্দিতে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ –
- Update Time : ০৯:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিষ্ঠানে শুধু লেখাপড়া করালেই হবে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলা করতে পারে সেদিকে শিক্ষা প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যেতে চায় না কেন, তাদেরকে স্কুলমুখী করতে শিক্ষকদের নানা ভাবে উৎসাহ প্রদান করতে হবে। সোমবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এর ৪নং লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ তুলেদেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন, নিরুপম চৌধুরী। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করাসহ বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পের সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































