বালিয়াকান্দিতে ভোগান্তি লাঘবে পাকা সড়কের কাজ শুরু-
- Update Time : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
- / ৫১ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
বর্ষা মৌসুমে খালি পায়ে হেটে চলা দুষ্কর ছিল সড়কটিতে। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী দাবী করে আসছিল সড়কটি পাকা করার। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দেন। অবশেষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলাধামু-মালেঙ্গা-তালুকপাড়া সড়কের পাকাকরণ কাজের শুভ উদ্বোধন রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের তত্বাবধায়নে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, ঠিকাদার লিমন হাকিম, ইউপি সদস্য মজিবর রহমানসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ওই এলাকার জনসাধারন কাঁচা সড়কটি দিয়ে চরম দুর্ভোগের সাথে চলাচল করে আসছিল। দীর্ঘদিন পাকা সড়কের দাবী জানিয়ে আসছিল জনপ্রতিনিধিদের নিকট। অবশেষে সড়কটি পাকাকরণ কাজের উদ্বোধন হওয়ায় তাদের চোঁখে-মুখে আনন্দের হাসি ফুটেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































