বালিয়াকান্দিতে ভোক্তার অভিযান : ৩ ব্যবসায়ীর ১২ হাজার টাকা জরিমানা
- Update Time : ১০:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ওই অভিযানে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সে সময় বালিয়াকান্দি বাজার ও বহরপুর বাজারের বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্টুরেন্ট ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৩৮, ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে কুমারখালী দধি এন্ড মিষ্টান্ন ভান্ডার (বহরপুর বাজার, বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ী) তিন হাজার টাকা, সুজন সুইটস (বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ী) চার হাজার টাকা এবং মা রেস্টুরেন্ট (বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ী) পাঁচ হাজার টাকা ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































