বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ –
- Update Time : ০৯:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের ব্যবসায়ী রইচ সেখ(২৫) কে শুক্রবার সকালে অপহরনের পর পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তি দাবী করার অভিযোগ উঠেছে।
বালিয়াকান্দি থানায় অভিযোগ করতে আসা নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের অপহৃত রইচের পিতা আবুল সেখ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে রইচ শ্বশুরবাড়ী নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া হতে নারুয়া বাজারে বড় মসজিদের নিকট পৌছে। এ সময় পিছন দিক হতে আসা সাদা মাইক্রোগাড়ী তাকে তুলে নিয়ে মৃগীর দিকে চলে যায়। পরে তার ০১৭৫৯৫৪৭১৫৭ নং মোবাইলে বাড়ীতে ফোন করে জানায় পাংশার অমল বাহিনী সেকেন্ড ইন কমান্ড জাহাঙ্গীরের তত্বাবধানে সাওরাইল এলাকায় রয়েছে। সুস্থশরীরে পেতে হলে ৫ লক্ষ টাকা প্রয়োজন। তার এ ফোন পাওয়ার পর পরিবারের সবাই আতঙ্কে রয়েছে। বালিয়াকান্দি থানার অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার মোঃ ইব্রাহিম জানান, সন্ধ্যার পর অভিযোগ দিতে এসেছে। লেখালেখির কাজ চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































