বালিয়াকান্দিতে বীমা কোম্পানীর কর্মীকে গণধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বহরপুর ইউনিয়নে এক বীমা কর্মীকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে ভূক্তভোগী নারী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় তিনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৩জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
চিহ্নিত আসামিরা হলো, জেলার বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মো সাদ্দাম বিশ্বাস (২৫), মো. মারুফ (২৬) এবং মো. কামরুল ইসলাম (২৫)।
মামলার বাদী ওই নারী জানান, তিনি একটি বামী কোম্পানীর রাজবাড়ী জেলা কার্যালয়ের মাঠ কর্মী হিসেবে চাকুরী করেন। গত রবিবার কর্মস্থল থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে তিনি বহরপুর বাজারের কাছে পৌছান। সে সময় আসামীরা তাকে জোর করে একটি ব্যাটারী চালিত অটো রিকশায় উঠিয়ে পাশ^বর্তী ফাঁকা মাঠের মধ্যে থাকা স্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সে সময় আসামীরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণ শেষে তাঁর কাছে থাকা অফিসের ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে এ ঘটনা কাউকে না জানোর কথা বলে হুমকি দিয়ে একটি রিকশা ভ্যানে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন পরিবারের লোকেরা।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। আসামিরা আতœগোপনে রয়েছে। তবে তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































