বালিয়াকান্দিতে বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ –
- Update Time : ০৯:১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা :
মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনায় করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন নারুয়া বাজারে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন।
আজ বুধবার সকালে নারুয়া বাজারে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ কালে সচেতনতা সৃষ্টির লক্ষে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান সায়েদুর রহমান চুন্নু প্রমুখ। এসময় বিভিন্ন বাজার বণিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আমরা করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলার জন্য ইতিমধ্যেই জনসচেতনা সৃষ্টির লক্ষে হাটে বাজারে বিনামূল্যে মাস্কসহ অন্যান্য উপকরণ বিতরণ করছি। তারপরও যদি সচেতন না হয়, তাহলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































