বালিয়াকান্দিতে বাদাম ও ঝাল খেয়ে পঞ্চম শ্রেণীর ৪ ছাত্রী গুরুত্বর অসুস্থ –
- Update Time : ০৯:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৪ ছাত্রী শনিবার বিকালে বাদাম ও ঝাল খেয়ে মারাত্বক অসুস্থ হয়েছে। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ ছাত্রীরা হলো, নারুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তাইদা ইসলাম তুহি, বাদশা মোল্যার মেয়ে ফ্রিমা, বেল্লাল মোল্যার মেয়ে ইমা ও বিলধামু গ্রামের সৈয়দ আলীর মেয়ে শান্তা। তারা সবাই নারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
অসুস্থরা জানায়, তারা স্কুলে থাকাকালীন সময়ে দুপুর ২টার দিকে বাদাম ও ঝাল খায়। খাওয়ার কিছুক্ষণ পরই প্রচন্ড ভাবে মাথা ব্যথা ও কাপুনী ওঠে। বিষয়টি টের পেয়ে শিক্ষকরা অভিভাবকদের খবর দিলে তারা দ্রুত স্কুলে আসে। পরে স্থানীয় ডাক্তারদের দেখানোর পর বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।
বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, ৪জন পঞ্চম শ্রেণীর ছাত্রী বাদাম ও ঝাল খেয়ে মারাত্বক অসুস্থ হয়ে হাসপাতালে আসে। তবে হাসপাতালে রোগ নিরুপনের কোন ব্যবস্থা না থাকার কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































