বালিয়াকান্দিতে বাজার বনিক সমিতির প্রতিনিধিদের সাথে ওসির মতবিনিময় –
- Update Time : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ৫৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বাজারে শক্তিশালী পাহাড়া জোড়দারকরণ, মাদক নির্মুল, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কল্পে বুধবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি থানার গোলঘরে উপজেলার বিভিন্ন হাট-বাজারের নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন অফিসার ইনচার্জ হাসিনা বেগম। এ সময় থানার এস, আই দিপন কুমার মন্ডল, জামালপুর বাজার বনিক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, সাধারন সম্পাদক মজিবর রহমান বিশ্বাস, নারুয়া বাজার বণিক ও মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক আঃ গনি সেখ, সহ-সভাপতি বাদশা মোল্যা, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খাঁন, আড়কান্দি বাজার বনিক সমিতির সভাপতি সুফল কুমার দাস, বেরুলী বাজার বনিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান চুন্নু, শালমারা বাজারের সোহেল মোল্যাসহ সোনাপুর, রামদিয়া, বহরপুর, তেতুলিয়া, শালমারা, জঙ্গল, সমাধিনগর বাজারসহ বিভিন্ন বাজার বনিক সমিতির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসিনা বেগম বলেন, ঈদের আগে অপরাধ বৃদ্ধি রোধে প্রতিটি বাজারে শক্তিশালী পাহাড়া নিশ্চিত করতে হবে। অপরাধ প্রতিরোধে আপনাদের এগিয়ে আসতে হবে। শুধু বাজারই নয় মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। যে সকল বাজারের কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসকল বাজারে দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহন করতে হবে। সকল ব্যবসায়ীদের সজাগ থাকার আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































