ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ৪৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে রুহুল আমিন শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সকালে কৃষক রুহুল আমিন শেখ বাড়ীর পাশের মাঠে পাট ছাড়ানোর জন্য যায়। বিকাল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে স্ত্রী, ভাতিজাসহ বাড়ী ফিরছিল। বাড়ীর নিকটেই বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস নিহতের বাড়ীতে ছুটে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































