বালিয়াকান্দিতে পোনা মাছ অবমুক্তকরণ ও সুফলভোগীদের সাথে মতবিনিময় –
- Update Time : ১০:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ৬৮ Time View

SAMSUNG CAMERA PICTURES
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিভিন্ন জলাশয় পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপন ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি ইউনিয়নের ইকোরচর চন্দনা নদীর তীরে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক সৈয়দ মোঃ আলমগীর, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলিমুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু দারদা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মুস্তারিনা আফরোজ । বক্তৃতা করেন, সুফলভোগীর পক্ষে বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক। এরআগে এলাকায় খননকৃত মরা চন্দনা নদীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন উদ্বোধন করা হয়।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ বলেন, নদী খননকৃত মাটি লেভেলিংয়ের মাধ্যমে ঘাস লাগানো, বিভিন্ন ফলের গাছ রোপন এর অংশ রয়েছে। তিনি বৃক্ষ রোপন উদ্বোধনের সময় বড় গাছ না লাগিয়ে ছোট গাছ লাগানোর পরামর্শ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































