বালিয়াকান্দিতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার –
- Update Time : ১০:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানা সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি থানার এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) ইলিয়াস হোসাইন, এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী মোঃ নুরুল শেখ (নুরু)(৩২) কে গ্রেফতার করে। সে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মজিবর শেখের ছেলে। তাকে ১৩০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তাকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
বালিয়াকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার –
রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বালিয়াকান্দি থানা সুত্রে জানাগেছে, বুধবার সকালে থানার এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) ইলিয়াস হোসাইন, এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ অপু মন্ডল(৩৪) কে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোঃ মন্টু মন্ডলের ছেলে। তাকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। বুধবার আদালতে প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































