বালিয়াকান্দিতে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উন্নয়ন মেলা সম্পন্ন –
- Update Time : ০৭:১০:১১ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা শনিবার বিকালে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ফিরে আসে। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক, থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমসহ সরকারি-বেসরকারি, এনজিও প্রধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সরকারের বহুমুখি উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়। বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উন্নয়ন মেলা সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা সিরাজুল ইসলাম বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তারা উন্নয়ন মেলায় অংশগ্রহনকারীদেরকে পুরস্কার তুলেদেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































