বালিয়াকান্দিতে পানিতে পড়ে এক শিশু’র মৃত্যু –
- Update Time : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের বালিয়াকান্দি গ্রামে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম, মেধা। তার পিতার নাম, বিপ্লব খান। বাড়ী বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে।
এলাকাবাসী জানান, দেড় বছর বয়সী মেধা বাড়ীর সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডা. আরিফুল ইসলাম জানান, পানিতে পড়ে মারা যাওয়া মেধা নামে দেড় বছর বয়সী এক শিশুকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঁঞা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































