বালিয়াকান্দিতে পানিতে ডুবে নারীর মৃত্যু –
- Update Time : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
- / ৫২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ঐ নারীর নাম সুন্দরী (২২)। সে জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের রজনী কান্ত বিশ্বাসের কন্যা। তার মৃগী রোগ ছিল বলে জানা যায়। গত রবিবার সকালে বাড়ী সংলগ্ন পুকুরে থালা বাসন পরিস্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে।
জঙ্গল বাজার বণিক সমিতির সহসভাপতি মো. জাহিদুর জানান, নিহত ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিল। সকালে বাড়ী সংলগ্ন পুকুরের থালা বাসন মাঝতে গিয়ে পানি পড়ে যায়। অনেকক্ষন তাকে না পেয়ে পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজা-খুজি করার পর তার লাশ উদ্ধার করে। বালিয়াকান্দি থানার এসআই বিল্লাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। মেয়েটি ছোটকাল থেকেই মানসিক রোগী ছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নারীর লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































