বালিয়াকান্দিতে নিখোঁজের একদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
- Update Time : ০৯:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ২৬২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
নিখোঁজের ১ দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মোঃ মোতালেব মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বাড়ীর পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ বালিয়াকান্দি থানা উদ্ধার করে।
স্বজনরা বলেন, বুধবার বিকেল ৪ টার দিকে বাড়ী থেকে বের হন আনোয়ারা বেগম। কিন্তুু সে আর বাড়ী ফিরে আসেনি। নিখোঁজ হওয়ায় অনেক খোঁজাখুজি করে কোথায় পাওয়া যায়নি। পরদিন বিকেলে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলেন।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































