বালিয়াকান্দিতে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু –
- Update Time : ০৮:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম রাফি (৭)। তার পিতার নাম, জাহিদ হোসেন। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে।
স্থানীয় ও পরিবারে লোকজন জানান, রবিবার বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্টি গ্রামের নানা নুরুল আমিন মিয়ার বাড়ীতে তার মায়ের সাথে রাফি বেড়াতে আসে। সোমবার সকালে কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে নামে। তাকে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিদ্যুৎ কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































