বালিয়াকান্দিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ –
- Update Time : ১০:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
- / ৬৯ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দু,টি ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে ৮০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলেদেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে নারুয়া ইউনিয়ন পরিষদে ৭৫টি পরিবারের হাতে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সামগ্রী তুলেদেন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার। এসময় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর গড়াই নদীর ভাঙ্গনে নারুয়া ও জঙ্গল ইউনিয়নের বাসিন্ধারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ভাঙ্গন প্রতিরোধে বর্ষা মৌসুমের আগেই ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































