বালিয়াকান্দিতে দু’জন ইয়াবা সেবীর জরিমানা ও কারাদন্ড –
- Update Time : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইয়াবা সেবন ও ২ পিছ ইয়াবা সহ আটককৃত ২ মাদকসেবীকে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, বালিয়াকান্দি থানা পুলিশ রবিবার রাতে উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগাড়া গ্রামের আসাদুজ্জামান বাদশার ছেলে বোরহানকে ইয়াবা সেবন করার দায়ে ও বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের জালাল আকন্দের ছেলে সিরাজুল ইসলামকে ২ পিছ ইয়াবাসহ আটক করে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার আদালতে হাজির করা হলে বোরহানকে ৫ হাজার টাকা জরিমানা ও সিরাজুল ইসলামকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, ইয়াবা সেবনের অভিযোগে বোরহানকে ৫ হাজার টাকা জরিমানা ও ২পিছ ইয়াবা পাওয়ায় সিরাজুল ইসলামকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































