বালিয়াকান্দিতে থেকে বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট পাউডার উদ্ধার ॥ গ্রেপ্তার ৪ –
- Update Time : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিপুল পরিমান নকল ডিটারজেন্ট পাউডার উদ্ধার করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারের একটি কারখানা থেকে এসব নকল মালামাল উদ্ধার করা হয়। এসময় ওই কারখানার চার শ্রমিককেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মিঠুন মালাকার, লিটন রায়, সবুজ মন্ডল ও রাজু মন্ডল। এদের সবার বাড়ি একই ইউনিয়নের আগপোটরা গ্রামে। তবে কারখানার মালিক বিচিত্র বিশ্বাস পলাতক রয়েছে।
রাজবাড়ীর ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দির একটি কারখানায় অভিযান চালিয়ে মোট ৩০৫ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার উদ্ধার করা হয়। এর মধ্যে ৮০ বস্তা কাঁচামাল ও বাকী ২২৫ বস্তা প্যাকেটজাত পাউডার রয়েছে। এসব নকল পাউডার বিভিন্ন কোম্পানীর প্যাকেটে ভরে বালিয়াকান্দি সহ আশেপাশের হাট বাজারে বিক্রি করা হতো। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































