বালিয়াকান্দিতে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩ –
- Update Time : ০৯:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া আন্তঃনগর ট্রেনের সাথে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় ট্রাকের সাংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, শনিবার সকাল ৯ টায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর মন্দির সংলগ্ন রেল গেইটে পার হওয়ার সময় সংঘর্ষ হয় টাটা ৭০৭ মডেলের মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১৪-৪০৯৭)। এতে ট্রাকে থাকা ড্রাইভার নারায়ণপুর গ্রামের মোঃ মকছেদ আলী ব্যাপারীর ছেলে মোঃ আবু রাসেদ ব্যাপারী (২২), নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (২০) ও নারায়ণপুরের মোঃ ইখলাছ শেখ নামে ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে মোঃ আবু রাসেদকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অপর ২ জনকে স্থাণীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নেওয়া হয়েছে।
সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন টঙ্গীপাড়া এক্সপ্রেসটি বহরপুর ষ্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ইসলামপুরের নারায়ণপুর রেল গেইটের কাছে পৌঁছালে গ্রামের ভিতর থেকে বেড় হওয়ার সময় টাটা ৭০৭ মডেলের মিনি ট্রাকটি রেলের উপর চলে আসে এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ট্রাকে থাকা ৩ জন আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































