বালিয়াকান্দিতে টাকা পয়সা সংকটের কারণে ব্যবসায়ী অপহরণের নাটক ! –
- Update Time : ০৯:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টাকা-পয়সার সমস্যার কারণে ও পিঁয়াজের ব্যবসা ভালো না হওয়ার কারণে নিজেই বালিয়াকান্দি থেকে মধুখালী, পরে ফরিদপুর এবং দিন শেষে রাতে রাজবাড়ী মুরগী ফার্মে এসে বাস থেকে নেমে ফোনে জানায় তাকে নামিয়ে দিয়ে গেছে। তবে সবই তার সাজানো নাটক। পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের ব্যবসায়ী রইচ সেখ (২৫) এ স্বীকারোক্তি দিয়েছেন। শুক্রবার সকালে অপহরনের পর পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তি দাবী করার নাটক সাজিয়ে অবশেষে ধরা পড়েওই প্রতারক ব্যবসায়ী।
নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের আবুল সেখ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তার ছেলে রইচ সেখ শ্বশুরবাড়ী নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া হতে নারুয়া বাজারের বড় মসজিদের নিকট পৌছে। এসময় পিছন দিক হতে আসা সাদা মাইক্রোবাস তাকে তুলে নিয়ে মৃগীর দিকে চলে যায়। পরে তার ০১৭৫৯৫৪৭১৫৭ নং মোবাইলে বাড়ীতে ফোন করে জানায় পাংশার অমল বাহিনী সেকেন্ড ইন কমান্ড জাহাঙ্গীরের তত্বাবধানে সাওরাইল এলাকায় রয়েছে। সুস্থশরীরে পেতে হলে ৫ লক্ষ টাকা প্রয়োজন। পরে তিনি সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করে। বালিয়াকান্দি থানা পুলিশ তৎপরতা চালায়। তাকে রাজবাড়ী মুরগী ফার্মে ফেলে রেখে গেছে মোবাইলে জানালে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর জানতে পারি রইচ সেখ নিজেই আতœগোপনে থেকে অপহরণ নাটক সাজিয়েছে। এ জন্য তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
বালিয়াকান্দি থানার এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য জানান, টাকা-পয়সার সমস্যার কারণে ও পিঁয়াজের ব্যবসা ভালো না হওয়ার কারণে রইচ সেখ নিজেই বালিয়াকান্দি থেকে মধুখালী, পরে ফরিদপুর এবং শেষে রাতে রাজবাড়ী মুরগী ফার্মে এসে বাস থেকে নেমে ফোনে জানায় তাকে নামিয়ে দিয়ে গেছে। তবে সবই তার সাজানো নাটক। পরে তার বাবা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































