বালিয়াকান্দিতে ঝগড়া সৃষ্টি করায় বৃদ্ধ শ্বাশুরীকে হত্যা, পুত্রবধু ও নাতি বৌ গ্রেপ্তার –
- Update Time : ১০:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
সারাক্ষণ ঝগড়া সৃষ্টি করে। তার অশ্লীল কথাবার্তায় ক্ষিপ্ত হয়ে কাপড় ধরে টান দেই। এতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। মারা গেছে ভেবে দু,জনে মিলে গলায় রশি পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আতœহত্যা করেছে বলে প্রচার করি। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শুধাংসু কুমারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধিতে এ কথা বলেছেন পুলিশের হাতে গ্রেফতারকৃত পুত্রবধু অনিতা মন্ডল।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে ৭০ বছর বয়সী ধলেশ্বরী মন্ডল (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে আতœহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ উঠে। নিহত বৃদ্ধার স্বামীর নাম, মৃত কিরণ মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে। পুলিশ বৃহস্পতিবার নিহতের পুত্রবধু ও নাত বউকে গ্রেফতার করে।
নিহতের ছেলে সুভাশ মন্ডল জানান, তিনি বুধবার দুপুরে বাজার করার জন্য সমাধিনগর হাটে যান। হাটে থাকাবস্থায় তার ছেলে সোহাগের ফোন থেকে প্রতিবেশি বিষ্ণু ফোন করে জানায় তার মা মারা গেছে। খবর পেয়ে বাড়ীতে এসে তার মা ধলেশ্বরী মন্ডল (৭০) লাশ বসতবাড়ীর উঠানে সাদা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। তার স্ত্রী অনিতা মন্ডল জানায়, তার ছেলে সোহাগের থাকার ঘরের আড়ার সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। হাটে যাওয়ার সময় সে তার মাকে সুস্থ এবং স্বাভাবিক দেখি। তার মা বয়বৃদ্ধ লোক, লাঠিভর দিয়া চলাফেরা করে। ঘরের মাচার উপর উঠে সোজা হয়ে দাড়িয়ে ঘরের আড়ার সাথে রশি বেঁধে ফাঁস লাগানো তার জন্য অসম্ভব ছিল। তার মায়ের গলায় ফাঁস লাগানোর বিষয়ে তার সন্দেহ হয়। অজ্ঞাতনামা ব্যাক্তিরা অজ্ঞাত কারণে তার মাকে মেরে লাইলনের রশি দিয়া ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, ধলেশ্বরী মন্ডলের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়। তার ছেলে সুভাশ মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে সুভাশ মন্ডলের স্ত্রী অনিতা মন্ডল ও অলোক মন্ডলের স্ত্রী লতা মন্ডলকে গ্রেফতার করা হয়। এরমধ্যে অনিতা মন্ডল বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শুধাংসু কুমারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধিতে বলেন, সারাক্ষণ ঝগড়া সৃষ্টি করে। তার অশ্লীল কথাবার্তায় ক্ষিপ্ত হয়ে কাপড় ধরে টান দেই। এতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। মারা গেছে ভেবে দু’জনে মিলে গলায় রশি পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আতœহত্যা করেছে বলে প্রচার করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































