বালিয়াকান্দিতে জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমানের বিদায়ী সংবর্ধনা –
- Update Time : ০৯:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমানের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রধানগন মোটর সাইকেল শোভাযাত্রায় রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানের রাজবাড়ীর বাসায় গিয়ে গাড়ী বহরে নিয়ে আসেন। বালিয়াকান্দি উপজেলা মিলনায়ন কক্ষে স্মৃতিচারনের মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রনজিত কুমার পালের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সদ্য বিদায়ী জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, বালিয়াকান্দি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার, সাবেক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান মাষ্টার, আব্দুর রউফ বিশ্বাস, সুদর্শন কুমার রায়, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুরাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান মিয়া, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন মোল্যা প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































