বালিয়াকান্দিতে জেএসসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ –
- Update Time : ০৮:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
- / ৬৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেএসসি, জেডিসি ও কারিগরি নবম শ্রেণীর পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে প্রশিক্ষণে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেনের সঞ্চালনায় বোর্ড কর্তৃক পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি জেএসসি পরীক্ষার কেন্দ্র সচিব ও বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, বহরপুর কেন্দ্রের কেন্দ্র সচিব ও বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ শেখ, কারিগরি ৯ম পরীক্ষা কেন্দ্র সচিব ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা, বালিয়াকান্দি জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব ও তেতুলিয়া দারুসসালাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ মুরাদুল ইসলাম।
উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কক্ষ পরিদর্শক, হল সুপার সহ পরীক্ষায় দায়িত্ব প্রাপ্ত সকলের উপস্থিতিতে পরীক্ষা শৃঙ্খলার সাথে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































