ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন-
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
- / ৫৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৬-১১ এপ্রিল) পালন করছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা। এ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউশনে একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এসময় বক্তৃতা করেন নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান প্রমুখ। এসময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১






































































































