বালিয়াকান্দিতে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধ : ৫ ঘর কুপিয়ে ক্ষতি সাধন –
- Update Time : ০৮:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে জের ধরে ৫টি টিনের ঘর কুপিয়ে ক্ষতি সাধন, মারধোর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।
উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের মকছেদ আলী মন্ডলের ছেলে আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাই সবুজ মন্ডলের নিকট জমি বিক্রি করে কোনাগ্রামের আবুল লস্করের ছেলে কালাচাঁদ লস্কর। জমির ১০ হাজার টাকা বাঁকী থাকায় ওই জমি পরিমাপ করে বুঝিয়ে দেওয়ার পর নেওয়ার কথা। কিন্তু কালাচাঁদের নিশেধের কারণে ওই গ্রামে থাকা কালাচাঁদের বিয়াই বাকুর নিকট টাকা দিতে অস্বীকৃতি জানায়। বুধবার রাত ১১টার দিকে বাকু, রান্নু ও জুরান বাড়ীর উপর এসে সবুজের নিকট টাকা দাবী করলে সে না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সবুজ মন্ডলকে মারধোর করে।
বিষয়টি নিয়ে থানায় ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রাতেই এলাকার মুরব্বীরা এসে বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাকু, রান্নু, জুরানসহ তাদের নেতৃত্বে প্রায় ২শতাধিক লোকজন এসে হামলা চালায়। হামলা চালিয়ে সবুজ মন্ডলের একটি টিনের ঘর কুপিয়ে ক্ষতি সাধন করাসহ ঘরে থাকা ফ্রিজ, টিভি, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়।
তারা আজিজুল ইসলামের একটি ঘর, স্বপন মন্ডলের একটি টিনের ঘরের বেড়া, রতন মন্ডলের একটি টিনের ঘরের বেড়া কুপিয়ে ক্ষতি সাধন করে, মিরাজুল মন্ডলের ওয়াল সেট একটি টিনের ঘরের জানালা কুপিয়ে ক্ষতি সাধন করাসহ ঘরে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ নিয়ে দু,গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলেও জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































