বালিয়াকান্দিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টার সময় বালিয়াকান্দি সরকারী কলেজ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে বাংলাদেশ ছাত্রলীগ বালিয়াকান্দি উপজেলা শাখা । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার পর জাতীয় সংগীতে তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মঞ্চে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্যা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুরানসহ ৭টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































