গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের দাবীতে বালিয়াকান্দিতে মানববন্ধন –
- Update Time : ০৭:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ৭২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“ত্রান চাই না ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ চাই” এ শ্লোগানকে নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার দুপুর দেড় টায় উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে বক্তৃতা করেন, নারুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ মোল্লা, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাসেম আলী শেখ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাশেম আলী মোল্লা, নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মুহিতসহ এলাকার লোকজন প্রমুখ।
বক্তারা বলেন, গড়াই নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। বিভিন্ন দপ্তরে বলেও নারুয়া গ্রামের নদী ভাঙ্গন রোধে কোন কাজ হচ্ছে না। তাই নারুয়া গ্রামবাসির দাবি দ্রæত সময়ে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। ভাঙ্গনে নারুয়া গ্রামের সোনাকান্দর খেয়াঘাট এলাকা থেকে শুরু করে নারুয়া খেয়াঘাট পর্যন্ত প্রতিনিয়তই ভাঙ্গনের স্বীকার হচ্ছে। কিন্তু সরকারী ভাবে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা চাই দ্রæত সরকারী ভাবে পদক্ষেপ গ্রহনের দাবী জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































