বালিয়াকান্দিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন –
- Update Time : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
- / ৫৪ Time View

সোহেল রানা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রিষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে তিন দিনব্যাপী ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রিষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও শালমারা নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল, সাধারন সম্পাদক ও নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিঞাসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক,শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী ৯ সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































