বালিয়াকান্দিতে গৃহবধুর অশ্লীল ভিডিও ধারণের ঘটনায় ২ আসামীর স্বীকারোক্তিমুলক জবানবন্ধি –
- Update Time : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৩৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধুর অশ্লিল ভিডিও ধারণ করে চাঁদাদাবীর অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই জন আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্ধি প্রদান করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গামের আকেন উদ্দিন শেখের ছেলে মোঃ আরিফ শেখ,বহরপুর দড়িপাড়া গ্রামের আবজাল হোসেনের ছেলে কাওসার ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামার গ্রামের মোমিন শেখের ছেলে লিটন শেখ।
বালিয়াকান্দি থানার এস আই অংকুর ভট্টাচার্য্য বলেন, এক গৃহবধুর অশ্লীল ভিডিও এবং ছবি মোবাইল ফোনে ধারণ করাসহ তার নিকট চাঁদা দাবি করলে ওই গৃহবধু থানায় এসে গত ১৬ সেপ্টেম্বর লিটন শেখ, অরিফ শেখ ও কাওসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনার সত্যতা পাওয়া গেলে থানায় ২০১২ সালের পর্ণগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর প্রেক্ষিতে আরিফ শেখ ও কাওসারকে তার বাড়ী থেকে অশ্লীল ভিডিও ধারণ করা মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়। তারা দু’জনই রাজবাড়ী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধি প্রদান করে। এদিকে গত শনিবার বিকালে ফরিদপুর জেলার বোয়ালমারী বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামী লিটন শেখকে গ্রেপতার করা হয়েছে। তাকে আজ রবিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































