বালিয়াকান্দিতে গৃহবধুকে অপহরণের প্রতিবাদে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান –
- Update Time : ০৫:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহবধুকে অপহরণ করে ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে এবং সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের যথাযথ শাস্তির ব্যবস্থা, গৃহবধু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদান করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ।
স্মারকলিপিতে বলা হয়, নিজ বাসায় একা থাকার সুযোগে প্রহল্লাদ মন্ডল ঘরে ঢুকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আকাশ মন্ডল, দিলীপ বিশ^াসসহ অজ্ঞাতনামা ২-৩ জন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে আটকে রাখে। প্রহল্লাদের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় শরীরের বিভিন্নস্থানে জলন্ত সিগারেটের ছ্যাকা দেওয়াসহ জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। গৃহবধু কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে বাবার বাড়ীতে চলে যাই। গৃহবধু বাদী হয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেছে।
আমরা অত্যন্ত ক্ষুব্ধতার সাথে এই ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনে সপোর্দ করে সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থাকরণের দাবি জানাচ্ছি। গৃহবধু ও তার পরিবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বেআইনী সালিশের মাধ্যমে এই অপরাধকে যেন অন্যখাতে প্রবাহিত করা বা ধামাচাপা দেয়ার কোন রকম অপচেষ্টা না করা হয় তার ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































