বালিয়াকান্দিতে গৃহবধুকে অপহরণের পর সিগারেটের ছ্যাকা দেয়ার অভিযোগ –
- Update Time : ০৮:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধু (৩৫) কে অপহরণের পর আটকে রেখে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাকা এবং ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই গৃহবধু বাদী হয়ে রাজবাড়ী আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
মামলার আসামীরা হলো, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের বৈদ্যুনাথ মন্ডলের ছেলে প্রহল্লাদ মন্ডল, চাঁদ মোহন মন্ডলের ছেলে আকাশ মন্ডল, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজারের সাইকেল মেকার দিলীপ বিশ্বাসসহ অজ্ঞাতনামা ২-৩জন।
ওই গৃহবধু অভিযোগ করে জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের বাসিন্ধা ও গ্রাম পুলিশ কৃষ্ণ পদ মন্ডলের বাড়ীতে স্বামী ও সন্তান (১০) সাথে ভাড়া থেকে বসবাস করছিলাম। প্রহল্লাদ মন্ডল বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি তার প্রস্তাবে রাজী না হয়ে স্বামী ও প্রহল্লাদের অভিভাবকদেরকে বিষয়টি অবগত করি। তারা তাকে ধমক শাসন করলে প্রহল্লাদ ক্ষিপ্ত হয়ে আমাকে ক্ষতি সাধন করতে লিপ্ত থাকে। গত ৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার সময় কেউ বাড়ীতে না থাকার সুযোগে প্রহল্লাদ মন্ডল ঘরে ঢুকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আকাশ মন্ডল, দিলীপ বিশ্বাসসহ অজ্ঞাতনামা ২-৩ জন সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অজ্ঞাতস্থানে আটকে রাখে। প্রহল্লাদের কুপ্রস্তাবে রাজী না হলে সিগারেটের আগুন দিয়ে হাত, পা, বুক, পিটসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়িয়ে নির্যাতন করাসহ ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। কৌশলে পালিয়ে বাবার বাড়ী চলে যাই। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে গত ১৬ জুলাই রাজবাড়ী আদালতে মামলা দায়ের করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































