বালিয়াকান্দিতে কলেজ ছাত্রীর আত্নহত্যা –
- Update Time : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ শ্রেণীতে পড়–য়া ছোট ভাইয়ের কাছ থেকে একটি চকলেট নিয়ে খেয়ে ফেলে কলেজ ছাত্রী। এতে ছোট ভাই কান্না করায় মায়ের বকুনী। রাগে ও ক্ষোভে বাড়ীর সবার অজান্তে গুল খেয়ে আতœহত্যা করে ওই কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা গ্রামে। নিহত ওই কলেজ ছাত্রীর নাম, সানজিদা আক্তার (১৮)। তার পিতার নাম, বিপুল মন্ডল। বাড়ী বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামে। সে নারুয়া মুনছুর আলী কলেজের এইচ,এস,সি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহত কলেজ ছাত্রীর পিতা বিপুল মন্ডল জানান, তার মেয়ে সানজিদা আক্তার কলেজে পড়ে। চতুর্থ শ্রেণীতে পড়–য়া তার ছেলে রুহান (১০) এর নিকট থেকে চকলেট নেয়। এতে ছেলে কান্নাকাটি শুরু করে। তার স্ত্রী রেহেনা বেগম মেয়ে সানজিদার উপর রাগ করলে এতে অভিমান করে সানজিদা বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ীর সবার অজান্তে বসত ঘরের মধ্যে গুল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, কারো কোন অভিযোগ না থাকার কারণে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































