বালিয়াকান্দিতে কর্মহীন ৩৫ শত পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ –
- Update Time : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ৪৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বেদে, রেস্টুরেন্ট শ্রমিক, মোটরযান শ্রমিক, চা দোকানদার, গানের শিল্পী ও পথশিশুসহ দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭টি ইউনিয়নে ৩৫শত পরিবারের মাঝে বিতরণ শুরু করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, নারুয়া ৪শত ২০টি, নবাবপুর ইউনিয়নে ৬শত ৩০টি, বালিয়াকান্দি ইউনিয়নে ৪শত ৬০টি, জামালপুর ইউনিয়নে ৫শত ২০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ ৭৫ টাকা করে প্রদান করা হচ্ছে। ইউনিয়নগুলোতে চাল ও নগদ টাকা বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। এসময় নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের ট্রাগ অফিসার উপস্থিত ছিলেন।
রবিবার সকাল থেকে ইসলামপুর ইউনিয়নে ৫শত ২০টি, বহরপুর ইউনিয়নে ৬শত এবং সোমবার জঙ্গল ইউনিয়নে ৩শত ৫০টি পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































