বালিয়াকান্দিতে করোনা নিয়ে মারা যাওয়া চাচাকে কবর দেয়ায় ভাতিজা হোম কোয়ারেন্টাইনে –
- Update Time : ০৯:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম:
এক চিকিৎসকের গাড়ীর ড্রইভার ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হবার পর পালিয়ে সড়ক পথে যাবার সময় রাজবাড়ী থানা পুলিশ তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। অপরদিকে, গত ২১ এপ্রিল মারা যাওয়া রোগি করোনায় আক্রান্ত ছিলো বলে রিপোর্ট আসার পর রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের চষাবিলা গ্রামে বসবাস করা ভাতিজাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাজধানী ঢাকা থেকে ৫ বছর বয়সী শিশু সন্তান নিয়ে পালিয়ে করোনা পজেটিভ স্বামী ও স্ত্রী কুষ্টিয়ার গ্রামের বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। তারা গত শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পৌছলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বামী জানান, তিনি ঢাকায় এক চিকিৎসকের গাড়ীর ড্রইভার ছিলেন। গত বুধবার তার এবং বৃহস্পতিবার পরীক্ষার পর তার সহধর্মিণীর করোনা পজেটিভ এবং তাদের সন্তানের নেগেটিভ আসে। সেখানকার চিকিৎসকরা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। তবে ৫ বছর বয়সীর শিশুর কথা ভেবে তারা পালিয়ে গ্রামের বাড়ী কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন এবং রাজবাড়ীতে আসার পর তাদেরকে উদ্ধার করে এ্যাম্বিুলেন্সে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
এদিকে, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, নারায়নগঞ্জের বাসিন্দা মোসলেম বিশ^াস ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় গত ২১ এপ্রিল মারা যান। ওই দিন রাতে মেসলেম উদ্দিনের স্ত্রী ও সন্তানরা তার মরদেহ গ্রামের বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চষাবিলায় নিয়ে আসে এবং এখানেই মরদেহ দাফন করা হয়। দাফনের পূর্বে তারা তার নমুনা সংগ্রহ করেন। যার রিপোর্ট তিনি গত শুক্রবার রাতে হাতে পান। ওই রিপোর্টে দেখাযায় মোসলেম উদ্দিন করোনা পজেটিভ ছিলো।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, মোসলেম উদ্দিনের মরদেহ প্যাকেট করা অবস্থায় লোক সমাগম ছাড়াই সে সময় দাফন করা হয়েছিলো। দাফনের সময় শুধুমাত্র মোসলেমের ভাতিজা ফিরোজ ছিলো। যে কারণে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































