বালিয়াকান্দিতে এক নারীকে দেয়া হলো দু’ডোজ করোনা টিকা, তদন্ত কমিটি, নিবির পর্যবেক্ষণ-
- Update Time : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নে এক যোগে করোনা টিকা শনিবার প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ঘটেছে অন্য রকমের ঘটনা। সেখানে ইসমত আরা (৩১) নামে এক মহিলাকে এক সঙ্গে দুই ডোজ প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে নিবির পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টিকা গ্রহিতার স্বামী নাহিদুল হক স্বপন জানিয়েছেন, পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসা টিকাদান কেন্দ্রে কোন শৃঙ্খলা ছিলো না। এক সঙ্গে অনেককেই বসিয়ে টিকা দেয়া হয়েছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে জনৈক স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। ওই টিকা গ্রহণ শেষে তার স্ত্রী টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে জিজ্ঞাসা না করেই তার ডান হাতে আরেকবার টিকা প্রদান করেন। ফলে তিনি বর্তমানে তার স্ত্রীকে নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার বলেন, ভুলবসত এক মহিলাকে দুইটি টিকা প্রদান করা হয়েছে। ভীর বেশি হওয়াতে এমন ঘটনা ঘটেছে। সমস্যা হলে টিকা প্রদানের এক ঘন্টার মধ্যে হতো, তা হয়নি। আশা করছেন কোন সমস্যা হবে না।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানিয়েছেন, ইসমত আরাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে নিবির পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো সে সুস্থ আছেন। তাছাড়া দ্বিতীয়বার টিকা প্রদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী মমতাজকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়য়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডাঃ অরুন্থিয়া সোমা সাহা ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান, ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































