বালিয়াকান্দিতে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, পেঁয়াজের বস্তা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার –
- Update Time : ০৯:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
- / ১১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পোঁয়াজের বস্তায় ভরে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় রাজবাড়ীর গোয়েন্দা শাখার সদস্যরা তা উদ্ধার করেছে। আজ বুধবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর খেয়া ঘাটের এ ঘটনা ঘটে। সে সময় দুটি ওয়ান শুটার গান ও দুই রাইন্ড কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী নিরাপদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র ব্যবসায়ী মিরাপদ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেতুল বাড়িয়া গ্রামের পঞ্চানন্দ মন্ডলের ছেলে।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র ব্যবসায়ী মিরাপদ মন্ডল একটি পেঁয়াজের বস্তার মধ্যে লুকিয়ে অস্ত্র ও গুলি নিয়ে যাচ্ছিল তাকে আটক এবং বস্তা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলমান আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































