বালিয়াকান্দিতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী অসীম গ্রেফতার –
- Update Time : ০৯:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
- / ৮০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ইয়াবা, মোটর সাইকেল ও নগদ টাকাসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, অসীম কুমার মন্ডল (২৭)। তার পিতার নাম, নিমাই চন্দ্র মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল মধ্যপাড়া গ্রামে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য, এ,এস,আই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে
গত সোমবার বিকালে জঙ্গল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী অসীম মন্ডলকে গ্রেফতার করা হয়। সে তার কাছে থাকা ১০২ পিছ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০ হাজার ৭শত ৫০ টাকা, একটি ছিনতাইকৃত হিরো স্পিলিন্ডার হোন্ডা মোটর সাইকেল (কুষ্টিয়া-হ-১১-০৮৬৫) সহ আটক করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একটি ছোট ওয়ান স্যুাটারগান ও একটি কার্তুজ নিজ হাতে বের করে দেয়। এব্যাপারে এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বাদী হয়ে পৃথক দু,টি মামলা দায়ের করেছে। সন্ত্রাসী অসীম মন্ডলের বিরুদ্ধে ২০০৫ সালের একটি হত্যা মামলার আসামী।
তিনি আরো জানান, এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য গত ৪ মাসে ৪টি অস্ত্র উদ্ধার, ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার, ডাকাত গ্রেফতার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































