বালিয়াকান্দিতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার –
- Update Time : ১০:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা ৫ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত এক দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সে সময় অপহরণকারী আলামিন মোল্লা (২৪) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আলামিন মোল্লা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের দোনাখালী গ্রামের এলবার মোল্লার ছেলে।
বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বলেন, দশম শ্রেণীতে পড়–য়া ওই স্কুল ছাত্রীকে গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে তার বাড়ীর সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় আলামিন মোল্লা। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে গত ২২ মে বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড করা হয়। মামলা রেকর্ডের পরই অপহৃতকে উদ্ধার করাসহ আসামী গ্রেপ্তারে অভিযানে চালানো হয়। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ রবিবার সকাল ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টানা ৫ ঘন্টা অভিযানের পর পাট ক্ষেত থেকে সকাল ১১টার দিকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারী আলামিন মোল্লাাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে অপহৃত স্কুল ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোসহ আসামীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































