বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে নগদ টাকাসহ মালামাল ছাই –
- Update Time : ০৫:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
- / ৮৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। পরিবারটি এখন খোলা আকাশের নিচে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বহরপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি লিডার সুজন মোল্যা জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের ইউসুফ আলীর ছেলে ইলিয়াছ আলীর বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে আশা সমিতি থেকে ঋন নেওয়া ৬০ হাজার টাকা ও বাড়ীতে থাকা ৯০ হাজার টাকা, একটি বসত ঘর, একটি ভ্যান, চালসহ মালামাল ভস্মিভুত হয়। আগুনে ৪লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তার আগেই সর্বস্ব ভস্মিভুত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের লিডার রেজাউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































