ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দির নারুয়া বাজারে অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় নারুয়া বাজারের সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।
আগুনে সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার সারের দোকান, বিচিন্ত সরকারের মোটরসাইকেল গ্যারেজ, ওসমান মেকার, মামুনের হার্ডওয়্যার, বিল্লালের প্লাস্টিকের দোকান, রনুর পাটের, আতিয়ারের পাটের ঘর সহ বেশ কয়েকটি ঘর ও মালামাল ভস্মিভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সৈয়দ সরাফত আলী রাত ১০ টায় বলেন, আমরা এখনো কাজ করছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সুত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































