ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে ট্রেনে কেটে ছেলের পর মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ২৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের ট্রেনে কাটা পড়ে ছেলের পর মা মনসা বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী।
শনিবার দুপুর ১ টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার বলেন, এক বছর পুর্বে মনসা বিশ্বাসের ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। এরপর থেকেই তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শনিবার দুপুরে ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে গেছে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। ওই পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ নিয়ে গেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































