বালিয়াকান্দিতে ঈদ পুনমির্লনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃত্তি প্রদান
- Update Time : ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ঈদ পুণমিলনী, কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ঘিকমলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির মহাসচিব ও এফবিসিসিআইয়ের সদস্য মোঃ জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, ফরিদপুর সিটি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, নারুয়া লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মুনছুর আলী কলেজের প্রভাষক কবিরুজ্জামান বিল্লাল, ঘিকমলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্তার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুন্সি ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান।
পরে ২ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা, ৪২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা, ২৫ জনকে শিক্ষা বৃত্তি, ১১০ জনকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































