বারুগ্রাম আবাসন প্রকল্প ও দু’টি স্কুল পরিদর্শন করলেন ডিসি –
- Update Time : ০৭:১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৫৭ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্প পরিদর্শন ও বাসিন্ধাদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
শনিবার দুপুরে ছুটির দিনে বারুগ্রাম আবাসন প্রকল্প পরিদর্শন করাসহ আবাসন প্রকল্পে বসবাসরতদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশ্বের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মোঃ সজিবসহ আবাসন প্রকল্পের বাসিন্ধারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দিলসাদ বেগম আবাসন প্রকল্প ঘুরে দেখাসহ বসবাসরতদের কাছ থেকে তাদের বিভিন্ন কথা শোনেন।
বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক
বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উচ্চ বিদ্যালয় ও বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
শনিবার সকালে ছুটির দিনে বহরপুর উচ্চ বিদ্যালয় ও বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের ক্লাস নেন ও অভিভাবক এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশ্বের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দিলসাদ বেগম লেখাপড়ার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































