বারুগ্রাম আবাসন প্রকল্পের সুবিধাভোগীরা পেলেন মাছ চাষের লভ্যাংশ –
- Update Time : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাছ চাষের লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা এই অর্থ সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
উপজেলা নিবার্হী অফিস সূত্রে জানা যায়, বারুগ্রাম আবাসন প্রকল্পের দিঘীতে আবাসন প্রকল্পের সুবিধাভোগীরা মাছ চাষ করে থাকে। এর মধ্যে মাছ চাষের ব্যায়িত অর্থ বাদে আবাসনের ৫১ জন সুবিধাভোগীর মাঝে ১ লাখ ৬৭ হাজার ৭ শত ৭০ টাকা বিতরণ করা হয়েছে।
আবাসন প্রকল্পের একাধিক সুবিধাভোগী জানান, বর্তমান ইউএনও মাসুম রেজা স্যার যোগদানের পর দ্বিতীয় বারের মতো মাছ চাষের লভ্যাংশের অর্থ হাতে পেয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা বলেন, বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পের সমিতির নিয়ন্ত্রনে যে দিঘীটি আছে সেখানে মাছ চাষ করে তার লভ্যাংশের অর্থ আশ্রয়ন প্রকল্পের ৫১ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এটা দীর্ঘদিন যাবত সমবায় অফিসের মাধ্যমে হতো। যার কারনে সুবিধাটা ওরা পুরোপুরি পেত না। একসময় সমিতির সভাপতি-সেক্রেটারীর মাধ্যমেই সব নিয়ন্ত্রন হতো। যার কারণে তাদের আর্থিকভাবে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হতো। আমি যোগদানের পর এবার দিয়ে দ্বিতীয় বারের মতো মাছ চাষের লভ্যাংশের অর্থ বিতরণ করলাম সরাসরি পরিবারগুলোর তাদের হাতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































