বারবাকপুরে যুবলীগ নেতা আলমগীরকে জখমের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
- Update Time : ১০:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ৬৪১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসিকুর রহমান আলমগীর (৩৫) কে কুপিয়ে জখম করার ঘটনায় বৃহস্পতিবার রাজবাড়ী থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী থানায় দায়ের করা মামলার ৮নং আসামি সজিবকে গ্রেপ্তার করেছে। আলমগীর বারবাকপুর গ্রামের দুলাউল্লা গাজীর ছেলে।
মামলার বাদী হয়েছেন, আহত আসিকুর রহমান আলমগীর। মামলা বলা হয়েছে, পূর্ব শত্রæতার জের ধরে গত ৯ জানুয়ারী সকাল ১০টার দিকে বারবাকপুর বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪টি মোটরসাইকেলে আসা আসামিরা তাকে বেধরক মারপিট করে এবং ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই হুমায়ন রেজা বলেন, মামলার আসামি ও আলাদীপুর মধ্যপাড়া গ্রামের মৃত আপীলের ছেলে সজিব (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































