বাবুল চ্যাটার্জীর ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর ভাই বাবুল চ্যাটার্জীর মাগুরার মহাম্মদপুরের বাড়ীতে হামলা ও জখমের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বক্তৃতা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সহ-সভাপতি মিহির চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সদস্য রুহুল বিশ্বাস শ্রীকান্ত, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শান্তির দাবী জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































